parbattanews

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ফারুক প্রকাশ গুড়াইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকাল ৯টায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৪নং ওয়ার্ড হতে এসআই নাজমুল হাসান, দীপংকর শীল ফোর্সসহ মদের টিলা হতে ফারুক প্রকাশ গুড়াইয়াকে গ্রেপ্তার করা হয়।

ফারুক প্রকাশ গুড়াইয়া মদের টিলা এলাকার মৃত মনির হোসেন ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি)জানান পরোয়ানাভুক্ত আসামিকে শুক্রবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version