রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের পৃথক অভিযানে চোলাইমদ ও গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ মে) রাতে কাপ্তাই ৪ নম্বর ইউপি ৫নং ওয়ার্ডের মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশন সড়কের পাশ থেকে মদ ও গাঁজাসহ শেখ সৈকত হোসেন শাওন (১৯) এবং মো. মাকসুদুর রহমান তন্ময়কে (২৪) আটক করা হয়।।
এছাড়া কাপ্তাই থানা টিম একই দিন ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আগুনিয়াছড়া মুখ ঘাঘড়া-বড়ইছড়ি সড়কের পাকা রাস্তার মোড় এলাকা থেকে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ মো. আক্তার কামাল (৪৪) নামে একজনকে আটক করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, আসামিদের মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা করে বৃহস্পতিবার রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
