কাপ্তাই প্রতিনিধি:
মশামাছি দূরে রাখি,রোগ বালাই মুক্ত থাকি এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল(সোমবার) উপজেলা স্বাস্থ্য বিভাগ,মিশন হাসপাতাল ও ব্রাকের উদ্যোগে কাপ্তাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর এলাকায় একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হোসেন রশিদ ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ব্র্যাক কর্মকর্তা আরিফুল হক, প্রোগাম ম্যানেজার বিজয় মার্মা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃরুলহুলা অং মার্মা,উপজেলা তথ্য কর্মকর্তা হারুনুর রশিদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ প্রমুখ।
