parbattanews

কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ী এলাকায় এক উপজাতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লাশ উদ্ধার

কবির হোসেন,কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় রাজকুমার চাকমা (৩৫) নামে গুলিবিদ্ধ এক উপজাতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজেলার আড়াছড়ি নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ।

সে একই এলাকার বাসিন্দা কৃষ্ন মহন চাকমার ছেলে।

জানা যায়, উপজেলার দুর্গম পাহাড়ী আড়াছড়ি নামক এলাকায় গভীর বনের মধ্যে রাজকুমার চাকমাকে(৩৫) গুলিবিদ্ধ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা তার পরিবারকে খবর দেয়। পরে চন্দ্রঘোনা থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

তবে রাজকুমারকে কে বা করা গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি।

Exit mobile version