parbattanews

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

রাঙ্গামাটি কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বড়ইছড়ি -কাপ্তাই প্রধান সড়কে মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা তথ্য আপা তাহামিনা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ, সহ-সভাপতি ও ক্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ইশতিয়াক আহমেদ (ওসি তদন্ত), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। বক্তরা কাপ্তাইয়ে একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার অঙ্গীকার করে। এসময় কাপ্তাই উপজেলা কর্মকর্তাসহ সকলস্থরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Exit mobile version