parbattanews

কাপ্তাইয়ে কর্ণফুলী নদী হতে হরিণ উদ্ধার, ন্যাশনাল পার্কে অবমুক্ত

কাপ্তাই ন্যাশনাল পার্কে নদী হতে উদ্ধারকৃত হরিণটি অবমুক্ত করা হয়েছে।

 শনিবার (২ জুলাই) বিকাল ৩টায় শিতার পাহাড় বন হতে একটি ৭ থেকে ৮ মাসের হরিণটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। 

নদীতে যখন হরিণটি প্রাণে বাঁচার জন্য হাবুডুবু খাচ্ছিল, তখন ওই এলাকায় বসবাসরত এনামুল হক বাচ্চু নদী হতে নৌকাযোগ হরিণটিকে উদ্ধার করে। পরে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বন বিটে খবর দেয়। নিজ উদ্যোগে বনবিট অফিসে হরিণটিকে পৌঁছে দেয়।

রাম পাহাড় বিট অফিসার মাসুদ আলম জানান, ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের সাথে আলাপ -আলোচনা করে বিকাল সাড়ে ৫টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে শীতার পাহাড়ে এটি অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান সন্ধ্যা আগে হরিণটিকে বনে ছাড়া হয়। না হয় তার বাবা-মা ও সাথীদের খুঁজে পাবেনা। অবমুক্ত করার সময় প্রাণী চিকিৎসক, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলো।

Exit mobile version