parbattanews

কাপ্তাইয়ে কারামুক্ত আ.লীগ নেতাকে ফুলেল সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল তিন মাস পূর্বে র‌্যাবের দায়ের করা মামলায় কারাবরণ করার পর রোববার মুক্ত হয়ে আসলে কাপ্তাইয়ে আ.লীগ, যুবলাীগ, ছাত্রলীগ, সেচছাসেবক লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কারামুক্ত নেতাকে কাপ্তাই নতুনবাজারে ফুলের মালা দিয়ে বিপুল সংবর্ধনা জানায়।

পরে কারামুক্ত নেতাকে নিয়ে একটি আনন্দ মিছিল করা হয়। এ সময় করামুক্ত কাপ্তাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে সংবর্ধনা দেন কাপ্তাই ইউনিয় আ.লীগের সভাপতি সাগর চক্রবর্তী, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, জেলা যুবলীগ যুগ্নসম্পাদক মহি উদ্দিন টিপু, যুবলীগ ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক মোঃ ফরিদ, ছাত্রলীগ উপজেলা সাংগঠনিক নেতা নুরু উদ্দিন সুমন, শ্রমিক লীগ সভাপতি মিন্টুদাশ, সম্পাক জাহাঙ্গীর আলম। এছাড়া নবী হোসেন, ইকবাল, জাশেদ, জামাল, মাহদুল, সুলতান আহমেদ, মাইন উদ্দীনসহ বিপুল পরিমান নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা দেন।

Exit mobile version