parbattanews

কাপ্তাইয়ে দীর্ঘ চার দশকের বিশুদ্ধ পানি সরবরাহের দাবি অবশেষে পুরণ হতে চলেছে

Pamp

কাপ্তাই সংবাদদাতা :

দীর্ঘ ৪০ বছরের ৫ হাজার লোকের একমাত্র পানির দাবি অবশেষে পূরণ হতে চলছে। কাপ্তাই নতুনবাজার এলাকায় বসবাসরত পাঁচ হাজার লোকের দাবি ছিল এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের। কিন্তু দীর্ঘ ৪০ বছরেও বহু সংসদ সদস্য, জেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের এ দাবি পুরণ করার কথা থাকলেও তা পুরণ করা হয়নি।

অবশেষে বৃহস্পতিবার ইউএনডিপির অর্থায়নে সাড়ে ৭ লাখ টাকা ব্যায়ে কাপ্তাই প্রকল্প নতুনবাজার এরিয়া ডেভেলপমেন্টের আহবায়ক সাগর চক্রবর্তীর উদ্যোগে এ প্রকল্পের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রকল্পের কাজ ফিতা কেটে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার বর্ষসেরা কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

উপস্থিত ছিলেন ইউএনডিপির কাপ্তাই সিএফ মংচাই মারমা, ইসামং মারমা, ইউপি সদস্য হাজেরা খাতুন, সজিবুর রহমান, সমলেন্দু বিকাশ দাশ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম মুন্সি, নতুনবাজার সমিতির সম্পাদক হাজী কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, এছাড়াও ছিলেন, প্রকল্পের সদস্য ইউসুফ মাষ্টার, মোশাররফ হোসেন সেলিম, জয়নাল আবেদীন, বিমল বড়–য়াসহ এলাকার সর্বস্তরের জনগন। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন দীর্ঘদিনের বিশুদ্ধ পানির দাবি আবশেষে পুরণ হওয়ায় আমি প্রকল্পের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

Exit mobile version