কাপ্তাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

fec-image

রাঙামাটি কাপ্তাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলা কিন্নরীতে কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যে বিতর্ক প্রতিযোগিতায় কয়েটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন, নচিকেতা চক্রবর্তী (উপ-সহকারী পরিচালক), দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. প্রবীর খিয়াং।

বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এস.এস আলাউদ্দিন, কাপ্তাই নির্বাচন কমিশনার তানিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ, রাজেদুজ্জামান ইমরান (হর্টি কালচারাল অফিসার) ও কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় কাপ্তাই নুরুল হুদা কাদেরী উচচ বিদ্যালয় শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা হন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হামিদা ফেরদৌস।

দুদক সহকারী পরিচালক ও অতিথিরা বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। এসময় কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন