parbattanews

কাপ্তাইয়ে প্রতিরক্ষা সচিবের বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি পরিদর্শন

Navy akadamy

কাপ্তাই সংবাদদাতা:

সরকারী সফরে কাপ্তাইয়ের বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি পরিদর্শন করেন প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল। দুদিনের সফরে প্রতিরক্ষা সচিব বানৌজা মোয়াজ্জম ঘাঁটির নেভী টেনিং স্কুল এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিকেল স্কুল, ল্যাব, মডেল রুম, কাপ্তাই ডেম, পরিদর্শন করেন।

পরে লেকক্রুজ ও প্রাকৃতিক দৃশ্য এ ছাড়া এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শুক্রবার শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম কামাল নাসের (এনডি), পিএসসি, বিএন, ঘাঁটির সকল কার্যক্রম ও ট্রেনিং স্কুল প্রতিরক্ষা সচিবকে ঘুরে,ঘুরে দেখান এবং এর পরিচিতি ও কাজ সম্পর্কে ধারণা দেন।

এ সময় একজন যুগ্মসচিব সহ ৪/৫জন সফর সঙ্গী ও বানৌজা ঘাঁটির অফিসারগন উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা সচিব কার্যক্রম পরিদর্শন করে নৌ ঘাঁটির ভুয়সী প্রশংসা করেন।

Exit mobile version