parbattanews

কাপ্তাইয়ে বন্যহাতির উৎপাতে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন

রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আয়োজনে রাইখালী রেঞ্জ বন্যহাতির ক্ষতি থেকে রক্ষা পেতে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাইখালী রেঞ্জের আওতাধীন ডংনালা ও বাঙ্গালহালিয়া এলাকায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ বিলবোর্ড বসানো হয়।

জানা যায়, হঠাৎ করে এ এলাকায় বন্যহাতির ব্যাপক উৎপাত বৃদ্ধি পেয়েছে। যার ফলে মানুষের জানমাল ও ফসলাদির ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই হাতি চলাচলের রাস্তা বা করিডোরে সতর্কতার সহিত চলাচলের জন্য এ প্রচার কার্যক্রম নেয়া হয়।

রাইখালী রেঞ্জ স্টাফ মো. হাসান জানান, এসকল এলাকায় বন্যহাতির উৎপাত বৃদ্ধি পাওয়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে সতর্কতামূলক বিলবোর্ড বসানো হয়েছে।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বন্যহাতি ইদানীং এ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চলাচল করছে। তাই স্কুল শিক্ষার্থীদের নিয়ে সকলের সর্তকতার জন্য কাপ্তাই পাল্পউড বাগান এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করে।

এসময় ইআরটি টিমের সকল সদস্য ও স্কুল শিক্ষার্থীরা বন্যপ্রাণি নিয়ে তাদের অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করে।

Exit mobile version