parbattanews

কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকলীগের সমাবেশ

kaptai PDB copyকাপ্তাই প্রতিনিধি :

বিদ্যুৎ কেন্দ্রকে পেট্রোবাংলার ন্যায় কোম্পানীকরণ বন্ধ ও ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রকে কর্পোরেটাইজড ও এসবিইউ করার সিদ্বান্ত প্রত্যাহারসহ সিবিএ এর ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ করেছে কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিবিত্র,(রেজি নং.বি-১৯০২)এর শ্রমিক-কর্মচারীরা।

রোববার কেন্দ্রিয় নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভে উত্তাল হয়ে শ্রমিক-কর্মচারীরা আন্দোলন করতে থাকে।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ১১দফা দাবি অতিশয় মানা না হলে বৃহত্তর কঠোর কর্মসূচি দিয়ে দাবি বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। আর এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান কাপ্তাই সিবিএ নেতৃবৃন্দ।

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকলীগ কাপ্তাই সিবিএ সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি আবদুল খালেক, মাহমুদ হোসেন খাঁন, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ জেলা সহ-সভাপতি মীর মহসীন উল-হক, এরশাদুল কবির চৌধুরী, মহি উদ্দিন ভুইয়া, আবদুর রশিদ, মোখলেছুর রহমান প্রমুখ।

Exit mobile version