কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিশন এলাকার খ্যায়ং পাড়া এলাকা হতে বোতলজাত করে কোমল পানির নাম দিয়ে দেশিও তৈরি চোলাই মদ পাচার করার সময় অবির সরদারের ছেলে জোহর সরদার( ৪১)কে আটক করা হয়।
কাপ্তাই থানার ওসি মোঃ নাছির উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, কাপ্তাই থানার পুলিস সদস্যরা তাকে সংবাদ পেয়ে আটক করে। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। রাঙ্গামাটি আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
