কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই শিল্প এলাকার তালপট্রি মাঠে মাদক বিরোধী উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কনফেস ফ্রেন্ড সার্কেল (সিএফসি) এর আয়োজনে এবং নাঈমুর রহমান আবিরের সভাপতিত্বে শনিবার এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌ. আবদুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বশিউক এলপিসি সহ-মহাব্যবস্থাপক প্রকৌ. মোস্তাক আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন, ডাক্তার মাসুদ আহমেদ চৌধুরী, সাংবাদিক কবির হোসেন, ইউপি সদস্য মাহাবুব আলম, সাবেক সদস্য মনিরুল ইসলাম, যুবনেতা আক্তার আহমেদ, ইব্রাহীম প্রমূখ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু সাইদ জুয়েল।
আজকের ফাইনাল খেলা বার্ড ব্রাদার্স বনাম দি রয়েল ক্লাব শিলছড়ির এর মধ্যে অনুষ্ঠিত হয়। ১১ ওভার ৩বলে ৭৫রান সংগ্রহ করে দি রয়েল ক্লাব বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ডালিম, ম্যান অব দ্যা সিরিজ ফারুক, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ফারুক। পরে অতিথিবৃন্দ বিজয়ী দল দি রয়েল ক্লাবকে ট্রফি তুলে দেন।
