কাপ্তাই প্রতিনিধি:
খালার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে হেলথ টেকনলজি কলেজের এক ছাত্রী নিখোঁজ হয়েছে। এলাকাবাসী সুত্রে জানাযায় শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্রগ্রাম হেলথ টেকনলজি কলেজের ছাত্রী সুইচিমু মারমা (২২) খালার বাড়ি বেড়াতে আসে রাইখালী কালি মন্দির। দুপুর একটায় সে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়।
পানিতে গোসল করতে গিয়ে সে আর উঠে আসেনি। এদিকে পরিবারের সকলে পানিতে নেমে বহু খোঁজা খুঁজি করার পরও তার কোন সন্ধান পায়নি। এদিকে কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন ,কাপ্তাই নৌবাহিনী ডুবরীদলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।