parbattanews

কাপ্তাই আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়নের অধিন (৩৮বীর) কাপ্তাই জোন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে।

১২জুলাই সকাল ৯টা হতে বিকাল ৪টা কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপ্তাই সেনাজোনের পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় সেনাবাহিনীর দক্ষ মেডিক্যাল অফিসার আশ্রয় কেন্দ্রে আসা শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষাসহ ঔষধ দেয়া হয়। সেনাবাহিনীর

মেডিক্যাল অফিসার জানান, বেশির ভাগ শিশুর সর্দি, ঠান্ডা জনিত কাশি,অনেক নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডা জনিত কাশি, অনেক হাঁপানি, শরীর দুর্বল,ডায়াবেটিসসহ বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

কাপ্তাই আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা নিতে আসা আসমা বেগম জানান, শিশু বাঁচ্ছা অসুস্থ তাই সেবা নিতে আসছি। বৃদ্ধ শরিফা খাতুন জানান, সেনাবাহিনীর আমার চিকিৎসা করেছে এবং ফ্রি ঔষধ দিয়েছে তাঁতে আমি খুশি।

কাপ্তাই ৪ নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবলবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৫শ’ নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে তাঁর জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন তথ্য সুত্রে জানা যায়, প্রায় ৫০০ জনকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিকালে কাপ্তাই সেনাজোন কমান্ডার লে. কর্নেল নাজমুল কাদির শুভ পিএসসি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন এবং সেনাবাহিনী এধরণের দুর্যোগে বন্যার্তদের পাশে ভবিষ্যতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

Exit mobile version