parbattanews

কাপ্তাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাউবির এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস.এস,সি প্রোগ্রামের বার্ষিক পরীক্ষা কাপ্তাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বাউবি কাপ্তাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ম বর্ষ ও ২য় বর্ষের বার্ষিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ১ম বর্ষের বাংলা ১ম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩ জন অনুপস্থিত ছিল ১০ জন। বিকালে ২য় পর্বের বাংলা ২য় পত্রের মোট পরীক্ষার্থী ৪৪ জন।এতে উপস্থিত ছিল ৪০ জন এবং অনুপস্থিত ছিল ৪ জন পরীক্ষার্থী।

কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাউবি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বলেন শান্তিপূর্ণভাবে ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশাকরি ফলাফল ভালো হবে বলে।

Exit mobile version