রাঙ্গামাটি সেনা রিজিয়নের নির্দেশনা মোতাবেক ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির আয়োজনে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও বর্জ্য অপসারণ অভিযান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অত্র জোন সদরসহ সকল বিওপি, ক্যাম্প, টিওবি-এর বিভিন্ন স্থাপনায় এলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। প্লাস্টিক বর্জ্যগুলো সংগ্রহ করে জমা রাখা হয়েছে, যা ভবিষ্যতে রিসাইক্লিংয়ের জন্য প্রেরণ করা হবে।
এছাড়াও সকল বিওপি, ক্যাম্প, টিওবি কর্তৃক এ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রমে সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ (কর্তব্যরত ব্যতীত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
