parbattanews

কাপ্তাই কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে নাতির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ইউপি সদস্য সরোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

মৃত শিশুটি কাপ্তাই উপজেলা ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ওয়ার্ড শিলছড়ি ভেলুয়াপাড়ায় বসবাসরত মোঃ মুছার মেয়ে মুস্কান (৬), দাদা মোঃ ইউসুফের সঙ্গে।

শিশুটি দাদার সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। দাদা ইউসুফ প্রথমে ধারণা করেছিলেন নাতনি গোসল করে বাসায় চলে গেছে। বাসায় এসে খোঁজ নেওয়ার পর দেখেন নাতনি বাসায় আসে নি। পরে দৌড়ে নদীতে গিয়ে খোঁজখুঁজির এক পর্যায়ে নদীতে মৃতদেহ পান।

পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version