parbattanews

কাপ্তাই খ্রীস্টিয়ান হাসপাতালের এডভোকেসি অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের উদ্যোগে সোমবার এক এডভোকেসি অবহিতকরণ সভা উপজেলা রেস্ট হাউজ কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা দুলাল চন্দ্রসুত্রধর।

মিলিনিয়াম উন্নয়ন গোল এবং স্বাস্থ্য সেবা প্রোগ্রাম অফিসার বিজয় মারমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। অনুষ্ঠানে খ্রীস্টিয়ান হাসপাতালের সকল ধরনের সামাজিক কার্যক্রম প্রোজেক্টর এর মাধ্যমে সচিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কাপ্তাই এ,এসপি সার্কেল আবুল কাশেম, খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক মং স্টিফিন চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নুরনাহার বেগম,কাপ্তাই থানার সাবেক ওসি হারুন উর রশীদ চৌধুরী, বর্তমান ওসি রঞ্জিত সামন্ত, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. হোসেন রশীদ চৌধুরী, হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সিমন কিয়াং, জন আসই বাড়োই,তরুণ কিয়াং, সাংবাদিক কবির হোসেন, নজরুল ইসলাম লাভলু, ঝুলন দত্তসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Exit mobile version