কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ২ ইয়াবা ব্যবসায়ী মো. সেলিম(৩০), পিতা বাচ্ছু মিয়া ও মুন্সি মিয়া(৩০), পিতা মোজাম্মেল কে ৮পিস ইয়াবা সহ আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) বিকালে রেশমবাগান ফরেনার চেকপোস্ট এলাকায় তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়া কাপ্তাই প্রজেক্ট এলাকার ফুলবাগান নামক এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত মোশাররফ হোসেন প্রকাশ সুমনকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন আটকের সত্যতা স্বীকার করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন বলেও জানান।
