জেলা নৌ স্কাউটস কাপ্তাইয়ের ১৭৬ তম পারদর্শিতা ব্যাজ কোর্সের সমাপনী কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ উপলক্ষে মহা তাঁবুজলসা ও সনদ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম অধিনায়ক ও নৌ স্কাউটস জেলা কমিশনার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী।
এসময় কাপ্তাই জেলা নৌ স্কাউটস জেলা সচিব ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার এম রকিবুল হাসান সরকার, নৌ আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার প্রোগ্রাম ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম (লিডার ট্রেনার) সহ বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে ৪০ জন প্রশিক্ষণার্থী ৭ জন প্রশিক্ষক ও ৬ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
