কাপ্তাইপ্রতিনিধিঃ
কাপ্তাই ইউনিয়ন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাইমারীগোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনালখেলা (বৃহস্পতিবার)কাপ্তাই উচচ বিদ্যালয় মাঠে বিএফ,আই,ডি,সি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সহ-সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল,নিউমার্কেট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,সাংবাদিক কবির হোসেন,আ’লীগনেতা তজমুল আলী ও শিক্ষক ফনিন্দ লাল ত্রিপুরাসহ প্রমুখ। ফাইনাল খেলায় বিএফ,আই,ডি,সি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ৩-২গোলে নিউমার্কেট প্রাথমিক বিদ্যালয় পরাজিত করেন। পরে চ্যাম্পিয়ান বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও রানার্স সাফ বিজয়ীদের মধ্যে ট্রফি প্রদান করা হয়।
