parbattanews

কাপ্তাই বিএনপি নেতার পুত্রবধুর গলায় ছুড়ি ঠেকিয়ে ডাকাতি

কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন এর পুত্রবধুর গলায় ছুড়ি ঠেকিয়ে টাকা ও চেইন নিয়ে গেছে। শনিবার বিকাল ৫টায় ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ওয়াপদা কলোনিতে এ ঘটনা ঘটে।

জাফর আহমদ স্বপন জানান, আমার স্ত্রী চিকিৎসার জন্য চট্টগ্রাম ডাক্তারের নিকট যায় এবং আমি কাপ্তাই নতুন বাজার ব্যক্তিগত ব্যবসায়ী কাজে ছিলাম। বাসায় আমার পুত্রবধু একা ছিল, বিকাল ৫টায় বাসার পিছনের দরজা ভেঙ্গে দুইজন ডাকাত মুখে মাস্ক পরে পিছনের দরজা ভেঙ্গে পুত্রবধুর গলায় ছুড়ি ঠেকিয়ে ঘরের আলমারি ভেঙে নগদ ৩ হাজার টাকা এবং গলার চেইন ও পায়ের নুপুর নিয়ে যায়।

ডাকাতরা যাওয়ার সময় পুত্রবধুকে হুমকি দিয়ে যায় যাতে ঘটনাটি কাউকে না জানায়। বললে প্রাণে মেরে ফেলবে।

Exit mobile version