হ্রদের পানি বাড়ায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
২২ জুলাই সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২১ মেগাওয়াট। তৎমধ্যে ১ ও ২ নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩নং ইউনিট হতে ৪৯ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বিউবো সুত্রে জানা যায়, কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০০ দশমিক ১৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭ দশমিক ৩৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। উল্লেখ্য, ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
