ডেস্ক নিউজ:
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির নানিয়ারচরে কাপ্তাই লেকের পানিতে পড়ে জেনাল চাকমা নামে ১০ম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে নানিয়ারচর মডেল হাইস্কুলের পিছনে চেংগী লেক নামক স্থানে লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সে নানিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ছয়টার সময় নানিয়ারচরের বাসিন্দা জগত চাকমা’র সন্তান জেনাল চাকমা (১৫) তার অপর তিন সহযোগিসহ নানিয়ারচর উচ্চ বিদ্যালয়ের পেছনের কাপ্তাই লেকে গোসল করতে নেমে সাতাঁর কাটতে কাটতে হঠাৎ করেই পানির নীচে তলিয়ে যায়।