parbattanews

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মুজিবর্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

জাতীয় সংগীতের মাধ্যমে খেলা উদ্বোধন করছেন নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২০ উদ্বোধন করা হয়।

রোববার (১ মার্চ) সকাল ৯টায় ইনস্টিটিউট মাঠে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সংগীত ও ১মিনিট নিরবতা পালন শেষে অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বলেন,শান্তি শৃঙ্খলভাবে খেলতে হবে এটি একটি ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে তোমরা একদিন জাতীয় পর্যায়ে খেলতে পাড়বে।

অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক অটোমোইল বিভাগীয় প্রধান মোহাম্মাদ সেলিম আফরাদ জোয়ারদার।

এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, ও জুনিয়র ইনস্ট্রক্টর ও শিক্ষার্থীরাগন উপস্থিত ছিলেন।

Exit mobile version