parbattanews

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা হতে ৬টা পযন্ত সুইডিস মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দারের সঞ্চালনায় পুরস্কার বিতরণে সভাপতিত্ব করে বিএসপিআই অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন মেকানিক্যাল বিভাগীয় প্রধান মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্য রাখেন বিএসপিআই ছাত্র গোলাম দস্তগীর চৌধুরী। বিএসপিআই এর ৫টি বিভাগের ৩৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এছাড়া শিক্ষার্থীরা ৮টি দক্ষতা মূলক উদ্ভাবনী মেলার স্টল করে।প্রধান অতিথি,অধ্যক্ষ, বিভাগীয় প্রধানগন স্টল ঘুরে দেখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এছাড়া প্রধান অতিথি শিক্ষার্থীদের জেলা পরিষদের পক্ষ হতে ড্রাম সেট বিতরণ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে দাবি জানালে তিনি আগামী অর্থ বছরে তা পূরণ করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version