parbattanews

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান, সেবার মান ও সংকট দূর হবে

রাঙামাটি কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ১০ জন নতুন চিকিৎসক যোগদান করেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে যোগদান করে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, ডাঃ ওমর ফারুক রনি (আরএমও) যোগদানকৃর্ত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদান সহ প্রাত্যহিক রোগীর চিকিৎসা সেবা দিতে এতদিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিল না। আশা করছি তাঁদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট দূরীভূত হবে এবং সেবার মান বাড়বে।

Exit mobile version