কাপ্তাই নৌবাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে সিএনজি ভাংচুর হয়েছে। প্রাণে রক্ষা পেয়েছেন সিএনজির চালক সিরাজুল ইসলাম।
কাপ্তাই নৌবাহিনী সড়ক মাইচ্ছাঘোনা নামক এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চালক সিরাজুল ইসলাম নৌবাহিনী সড়ক হতে কাপ্তাই আসার পথে একদল বন্যহাতি সড়কে নেমে এসে গাড়ির ওপর হামলা করে। চালক বুদ্ধি খাটিয়ে গাড়ি থেকে দৌড়ে নেমে প্রাণে রক্ষা পেলেও তাঁর অটোরিকশাটি ভেঙে চুরমার করে দেয় বন্যহাতি। পরে অন্যান্য লোকজনের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে নিয়ে আসেন তিনি।
বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমাদের আওতায় নিয়মঅনুযায়ী পড়লে আমরা ক্ষতিগ্রস্ত চালককে সরকারি অনুযায়ী সহযোগিতা করা হবে।
