কুতুবদিয়ায় উপজেলা নির্বাচনে ফলাফলের পর দক্ষিন ধুরুং থেকে বিজয় উল্লাস করতে গিয়ে গাড়ি থেকে পড়ে মারাত্মক আহত হামিদুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম।
শুক্রবার (১০ মে) বিকালে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে হামিদকে দেখতে যান। এসময় চিকিৎসক ও আহত হামিদের মা-বাবার সাথে কথা বলেন ও চিকিৎসার খোঁজ খবর নেন।
হামিদুর রহমানের ডান হাতের কনুইয়ের উপরে দু’টি হাড়ই ভেঙে গেছে। অপারেশন ছাড়া এটি জোড়া লাগানো সম্ভব নয়। হামিদের বাবা ওছমান ফারুক বলেন, অপারেশন ও যাবতীয় খরচসহ প্রায় ৪০ হাজার টাকা লাগবে।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. গোলাম মোস্তফা নাদিম এর নেতৃত্বে হামিদের অপারেশন করা হয় বলেও জানান তিনি।
