parbattanews

কুতুব‌দিয়ায় ইয়াবাসহ মাদক বি‌ক্রেতা আটক

কক্সবাজা‌রে কুতুব‌দিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক বি‌ক্রেতা আশরাফ আলী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (১৫ মে) রা‌তে ধুরুংবাজার থে‌কে তা‌কে আটক করা হয় ব‌লে থানা সূত্র জা‌নিয়েছে।

থানার এস আই প্রবাল সিনহা জানান , গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শুক্রবার রাত সা‌ড়ে ৮ টার‌ দি‌কে ধুরুংবাজা‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে দ‌ক্ষি‌ণ ধুরুং আলী ফ‌কির ডেইল গ্রা‌মের আশরাফ আলী(৫৩)কে আটক করা হয়। এসময় তা‌কে তল্লাশী ক‌রে ২১ পিচ ইয়াবা ব‌ড়ি উদ্ধার করা হয় ।

এ‌দি‌কে এলাকাবা‌সির দীর্ঘ দি‌নের অ‌ভি‌যোগ, আশরাফ আলী, তার পুত্র কালুসহ পু‌রো প‌রিবার মাদক ব‌্যবসায় জ‌ড়িত থাক‌লেও অজ্ঞাত কার‌ণে তারা ধরা ছোঁয়ার বা‌হি‌রে থে‌কে যায়।

Exit mobile version