কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ফিশিং বোট ডুবির ঘটনায় নিহত ৪ জেলে পরিবারের সদস্যদের আর্থিক ও খাদ্যসহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে সমবেদনা জানিয়ে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, সোমবার ঝড়ের কবলে পড়ে সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিহত ৪ জেলে পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ এবং বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ. ন. ম. শহীদ উদ্দিন ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।
