কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে মিরাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় আলী আকবর ডেইল ইউনিয়নের কাহার পাড়ায় পানি ডুবির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই গ্রামের মো: শওকতের শিশু পুত্র মিরাজ(৭) পাশের ডোবায় গোসল করতে যায়। সাঁতার না জানায় পরক্ষণেই পানিতে তলিয়ে যায়।
পরে পুকুরে শিশুটির খোঁজ মিললে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় পরীক্ষা শেষে কর্তব্যরত ডা: নাদিয়া ইসলাম শিশুটিকে মৃত বলে জানান।
