parbattanews

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৪ দিনে ৫ শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৪ দিনে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার (১৫ নভেম্বর) মারা গে‌ছে ৩ শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে কৈয়ারবিল বড় মৌলভী পাড়ায় ইলিয়াছের শিশু পুত্র আব্দুল্লাহ (১) পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে তলীয়ে যায় । এসময় কবির আহমদের মেয়ে জোৎস্না আক্তার(৮) ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে সেও তলীয়ে যায় পুকুরে। পরে স্থানীয়রা ২শিশুকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডা: বিপ্লব রুদ্র শিশু দু‘টি মৃত বলে জানান। শিশু ২টির পিতামাতা রামু উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় শুঁটকি মহালে কাজ করতে এসে ভাড়া বাসায় থাকতেন।
অপর দি‌কে দুপুর ২টার দি‌কে দ‌ক্ষি‌ণ ধুরুং ধুরুংকাঁচা গ্রা‌মের বেলা‌লের ছে‌লে তাফসীর (৪) পুকু‌রে ডু‌বে মারা গে‌ছে।

Exit mobile version