parbattanews

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে জারিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে আলী আকবর ডেইল গ্রামে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আলী আকবর ডেইল গ্রামের আমান উল্লাহর শিশু পুত্র জারিফ (৩) সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরে পাওয়া যায়।

উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিপ্লব দাস শিশুটিকে মৃত বলে জানান।

Exit mobile version