parbattanews

কুতুবদিয়ায় বটি দিয়ে কুপিয়ে নারীকে হত্যা

কক্সবাজারের কুতুবদিয়ায় বটি দিয়ে কুপিয়ে বোনকে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত নারীর নাম তাপসী রানী দাস (৪২)। অভিযুক্ত চাচাতো ভাই কালী চরণকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে আলী আকবর ডেইল কুমিড়াছড়া জেলে পাড়ায় নৃশংস এই ঘটনা ঘটে।

নিহত তাপসীর ভাই তপন দাস জানান, তার ভগ্নিপতি প্রভাত দাস সাগরে মাছ ধরতে গেলে চাচাতো ভাই মৃত সুখুর দাশের পুত্র কালী চরণ তার বোনকে তুচ্ছ বিষয়ে বটি দিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাপসীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত চিকিৎসক ডা. বিপ্লব কান্তি রুদ্র বলেন, তাপসী রানীর শরীরে অন্তত ৪টি দা বা ছুরির আঘাত ছিল।

কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, লাশ হাসপাতাল থেকে এনে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ঘাতক চাচাতো ভাই কালীচরণ পালিয়ে যাবার কালে বড়ঘোপ স্টীমারঘাট থেকে জনতার সহায়তায় পুলিশ আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Exit mobile version