কক্সবাজারের কুতুবদিয়ায় বাইক চাপায় গুরুতর আহত হয়ে বৃদ্ধ মারা গেছে। শনিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সমর্থকদের গাড়ি বহরের একটি বিজয় মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল সাড়ে ৫ টার দিকে ফেরার পথে আজম রোডে কৈয়ারবিল ঘিলাছড়ি নামক স্থানে পৌঁছালে মিছিলের সামনে থাকা দ্রুত গতির একটি বাইক স্থানীয় ঘিলাছড়ির আবুল কালাম (৬৫)’কে চাপা দিলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন জরুরি বিভাগের ডা. নাঈমা তাবাচ্ছুম রণী। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয় বলে তার ছেলে মঞ্জুর জানিয়েছেন।
