parbattanews

কুতুব‌দিয়ায় বিজয় উল্লাস কর‌তে গিয়ে গাড়ি থে‌কে প‌ড়ে কিশোর আহত

কুতুব‌দিয়ায় নির্বাচ‌নে জয়লা‌ভের পর বিজয় পালনের খু‌শি‌তে ট্রাকে নাচানা‌চি কর‌তে গি‌য়ে গাড়ি থে‌কে প‌ড়ে গুরুতর আহত হ‌য়েছে হা‌মিদুর রহমান না‌মের এক কিশোর।

বুধবার (৮‌ মে) রা‌তে দ‌ক্ষি‌ন ধুরুং আজম রো‌ডে‌ কিলোমিটার নামক স্থা‌নে এই ঘটনা‌টি ঘটেছে।

দ‌ক্ষি‌ন ধুরুং আলী ফ‌কির ডেইল ক‌মিউ‌নি‌টি ক্লিনিকের সিএইচসিপি আবুল হাসনাত জানান, গতকাল বুধবার উপজেলা নির্বাচন শে‌ষে রাত সা‌ড়ে ৭ টার দি‌কে চেয়ারম‌্যান প্রার্থী ব‌্যা‌রিস্টার হা‌নিফ বিজয় লাভ করায় আলীফ‌কির ডেইল এলাকার অন্তত ৪০/৫০ জন যুবক, কিশোর সমর্থকেরা ২‌টি ট্রাকে ক‌রে বিজয় উল্লাস কর‌তে ক‌রতে উপজেলা সদ‌রের দি‌কে যা‌চ্ছিল।

গা‌ড়ি‌’টি আজম রো‌ডে কিলোমিটার নামক স্থা‌নে পৌঁছালে পূর্ব আলী ফ‌কির ডেইল গ্রা‌মের ওছমান ফারু‌কের পুত্র হা‌মিদুর রহমান (১৩) হঠাৎ গা‌ড়ি থে‌কে ছিঁট‌কে প‌ড়ে গি‌য়ে হাত ভেঙে যায়। প‌রে তারা সদরের দি‌কে না গি‌য়ে ধুরুংবাজা‌রে ফি‌রে আসে।

প‌রে তা‌কে চক‌রিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টা‌রে নি‌য়ে যায়। সেখা‌নে তার হা‌তের দু‌টি হাড় ভেঙে গে‌ছে। বৃহস্প‌তিবার রা‌তে হা‌তের অপারেশন করা হ‌বে ব‌লে হাসপাতাল সূত্র জা‌নিয়‌ছে।

Exit mobile version