parbattanews

কুতুব‌দিয়া পিলটকাটা খা‌লে অ‌বৈধ জাল উ‌চ্ছেদ

কক্সবাজারের কুতুবদিয়া সেন্টার নামক স্থা‌নের পিলটকাটা খালে অ‌বৈধ ভা‌বে প্রতিবন্ধকতা সৃ‌ষ্টি ক‌রে জাল ব‌সি‌য়ে মাছ শিকার করায় বৃহস্পতিবার (৯ এ‌প্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম উ‌চ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম জানান, এটি একটি প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়ে মাছ‌ শিকার ক‌রে আস‌ছিল। এই খাল দখল বা ভরাট হলে এলাকার কৃষি কাজ ব্যাহত হবে। তাই আমরা উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করা হল। এসময় থানার এসআই ওমর ফারুকসহ পুলিশের টীম উপস্থিত ছিলেন।

Exit mobile version