parbattanews

কুতুবদিয়া সৈকতে নি‌খোঁজ ৩ শিশু, ১ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ সৈকতে খেলতে গিয়ে তলিয়ে যাওয়া তিন শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত শিশু বড়ঘোপ ওয়াইদ্যার পাড়ার বাদশার ছেলে আশেক (১২) বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে বড়ঘোপ সৈকতে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয় ম‌নোহর খালী গ্রা‌মের বাশাহর পুত্র আশেক (১২), আলী হোসেন’র ছেলে আলিম উদ্দিন (১২) ও মো. হাসেম’র ছেলে যাওয়াদ (৬)।

এ‌দের ম‌ধ্যে আশেক ও আলিম স্থানীয় মাদ্রাসার ছাত্র এবং যাওয়াদ ম‌নোহর খালী সরকা‌রি প্রাথমিক বিদ‌্যাল‌য়ের ১ম শ্রেণীর ছাত্র।

কুতুব‌দিয়া ফায়ার স্টেশ‌নের ভারপ্রাপ্ত অ‌ফিসার তপন বড়ুয়া একজন শিশু উদ্ধা‌রের কথা নি‌শ্চিত ক‌রে‌ছেন ও উদ্ধার তৎপরতা অব‌্যাহত আ‌ছে ব‌লে জানি‌য়েছেন।

Exit mobile version