parbattanews

কুতুব‌দিয়া হাসপাতা‌লে হা‌মের উপস‌র্গে ২ শিশু ভ‌র্তি

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে হামের রোগ নি‌য়ে এ পর্যন্ত ২‌শিশু ভ‌র্তি হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৩১ মার্চ) জ্বর ও শরী‌রে লাল র‌্যাশ নি‌য়ে শিশু দু’‌টি ভ‌র্তি হয় ব‌লে হাসপাতাল সূত্র জা‌নি‌য়েছে।

আলী আকবর ডেইল ইউ‌নিয়‌নের তাবালের চর গ্রা‌মের মো: হা‌শেম এর ৬ মাস বয়সী শিশু পুত্র হা‌মিম ও কৈয়ার‌বিল ইউ‌নিয়‌নের সিকদার পাড়ার মো: আ‌দি‌লের ১০ মাস বয়‌সের শিশুুত্র জা‌য়েদ‌কে হাম রোগের উপসর্গ নি‌য়ে মঙ্গলবার উপ‌জেলা হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন।
হা‌মি‌মের মা জানান, ৪ দিন ধ‌রে তার শিশুর জ্বর ও শরী‌রে লাল র‌্যাশ দেখা দি‌লে হাসপাতা‌লের হাম ক‌ক্ষে‌ ভ‌র্তি করান। এখন বাচ্চা অ‌নেকটা সুস্থ‌্য ব‌লে জানান তি‌নি।
অপর দি‌কে বুধবার বিকা‌লে অপর শিশু জা‌য়েদ‌ অ‌নেকটা সুস্থ হওয়ায় তা‌কে রি‌লিজ দেয়া হ‌য়ে‌ছে ব‌লে আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা:গোলাম মারুফ জা‌নি‌য়ে‌ছেন।

হাসপাতা‌লের ই‌পিআই টেক‌নি‌শিয়ান সৈয়দ কামরুল হাসান জানান, শিশুর বয়স ১০ মা‌সে পর‌লেই হা‌মের টিকা দি‌তে হয়। সরকার নির্ধা‌রিত সম‌য়ে দীর্ঘ‌দিন ধ‌রেই সকল‌ টিকা নিয়‌মিত প্রদান করা হ‌চ্ছে। এখ‌নো ৪ হাজারের বে‌শি হা‌মের‌ টিকা হাসপাতা‌লে মজুদ র‌য়ে‌ছে।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও প.প কর্মকর্তা ডা: রেজাউল হাসান ব‌লেন, এপর্যন্ত হাসপাতা‌লে হা‌মের উপসর্গ নি‌য়ে ২‌টি‌ শিশু ভ‌র্তি হ‌য়ে‌ছে। প্রয়োজনীয় চি‌কিৎসা ও য‌ত্বে শিশু দু’‌টি সে‌রে উ‌ঠে‌ছে। ত‌বে সাম‌নে হা‌মের রোগী আরো বাড়‌তে পা‌রে ব‌লে জানান‌ তি‌নি। হাম নি‌য়ে শংকায় না থে‌কে স‌ঠিক সম‌য়ে হাসপাতা‌লে নেয়ার পরামর্শ দেন তি‌নি।

Exit mobile version