parbattanews

কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

কুতুবদিয়া সদর বড়ঘোপ বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ দোকান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডে র ঘটনা ঘটে।

পার্শবর্তী ব্যবসায়ি আবুল খায়ের কোম্পানীর ডিস্ট্রিবিউটার মো. নাছির উদ্দিন, কাপড় ব্যবসায়ি মন্জুর আলম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ডাক বাংলোর পেছনের গলির দোকান গুলোতে হঠাৎ আগুন লাগে।

ব্যবসায়িরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালালেও অরুন ধুপির লন্ড্রী, মাধব কর্মকার, কলা ব্যবসায়ি আশেক ও দর্জি দোকানদার আমির হোছাইনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ঘন্টাব্যাপি আগুন জলতে থাকে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মতে তারা অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হলেন। দরিদ্র দোকান গুলো পুড়ে যাওয়ায় তারা এখন নি:স্ব।

কয়লা ব্যবহৃত লন্ড্রীর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ব্যবসায়িরা জানান।

Exit mobile version