parbattanews

কুতুবদিয়ার হারুন মেম্বার অস্ত্র ও ইয়াবাসহ আটক

সম্প্রতি সময়ে বন্দুকযুদ্ধে নিহত ইয়াবা ডন সাইফুল করিমের অন্যতম সহযোগী একাধিক মামলার পলাতক আসামি কুতুবদিয়ার হারুন মেম্বারকে রোববার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে আটক আটক করেছে পুলিশ। পরে কুতুবদিয়া থানা তার আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।

সে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও একই ইউনিয়নের শান্তির বাজার এলাকার বারেক উল্লাহর পুত্র।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ফেরদৌস জানান-মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের মুখে গা ঢাকা দিয়েছিল ইয়াবা ডন সাইফুলের অন্যতম সহযোগি এই হারুন মেম্বার।

সর্বশেষ ২২ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিন্টু রোড থেকে তাকে আটক করে কুতুবদিয়া থানার একদল পুলিশ।

পরে সোমবার ভোররাতে তাকে নিয়ে কুতুবদিয়াস্থ তার আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান ওসি ফেরদৌস।

তিনি আরো জানান-হারুন মেম্বার নিহত ইয়াবা ডন সাইফুল করিমের সহযোগি হিসেবে টেকনাফ থেকে ইয়াবার চালান কুতুবদিয়া ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যেত। এরই সুবাদে হারুন টেম্পু গাড়ির হেলপার থেকে আজ বিপুল সম্পদের মালিক বনে গিয়েছে।

তার আটকের খবরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।  কুতুবদিয়া দ্বীপে গত ২ মাস ধরে পুলিশ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনার অভিযানে বেশ কিছু জলদস্যু , মাদক ব্যবসায়ি ও অস্ত্রধারীকে আটক করতে সক্ষম হয়।

Exit mobile version