parbattanews

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর পাশে আ.লীগ নেতা

কুতুবদিয়া কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে বসত বাড়িসহ বইপত্র পুড়ে যাওয়া গরীব শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে মো ওজায়ের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন তিনি।

গত বুধবার (২৭ জুলাই) কৈয়ারবিল মিয়াজির পাড়ার জামাল হোসেনের বাড়িসহ আগুনে আরো ২ বাড়ি পুড়ে যায়। এসময় জামালের শিশু ছেলে মো. ওজায়ের বই পুস্তক ও স্কুল ড্রেস সব হারিয়ে বিলাপ করতে থাকে। যা বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে মো. ওজায়ের পাশে দাঁড়ায় একাধিক ব‍্যক্তি।

আওরঙ্গজেব মাতবর বলেন, গণমাধ্যম সংবাদটি পাওয়ার পর সেই শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করি। তার লেখাপড়ার যাবতীয় শিক্ষা উপকরণ হাতে দিয়েছি, ভবিষ্যতেও এই শিক্ষার্থীর পাশে থাকবে বলে জানান তিনি।

এছাড়াও শিক্ষার্থী মো. ওজায়ের পাশে দাঁড়িয়েছেন পরিবার কল্যাণ সহকারী শিরিন আকতার, ডা. আতাউর রহমান খান, মো. ইমতিয়াজ উদ্দিন জিল্লু সহ আরও অনেকে।

 

Exit mobile version