কুতুবদিয়ায় করোনা প্রতিষেধক টিকা এলো দেড় হাজার ডোজ। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নামের টিকা শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এসে পৌঁছায়। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী ভ্যাকসিন গ্রহণ করেন।
হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান বলেন, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রথম ধাপের জন্য চাহিদা মোতাবেক ড়েদ‘শ ভায়াল ( ১৫০০ ডোজ) ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউট এর ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এসময় সহকারী স্বাস্থ্য পরিদর্শক কিশোয়ার হোছাইন, সদ্য অব্যাহতি দেয়া স্বাস্থ্য সহকারী মো. রমিজ কুতুবী প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতালের প্রধান সহকারী আবু নাসের জানান, উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত সরকারী নির্দেশনা অনুযায়ি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাসপাতালের চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারি, পরিবার পরিকল্পনা কার্যায়ের স্টাফ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রথম ধাপে টিকা প্রাপ্তদের মধ্যে থেকে প্রায় দেড় হাজার ব্যক্তির তালিকা হাসপাতালে রেজিস্ট্রেশন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথম ধাপে প্রয়োগের লক্ষ্যে আবেদনের নির্দিষ্ট তালিকা অনুযায়ি দেড় হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। রবিবার ( ৭ জানয়ারি ) তারা আণীত প্রথম ধাপের টিকা গ্রহণের উদ্বোধন করবেন বলে জানান তিনি।
