কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় পানিতে ডুবে দু‘দিনে ২ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার লেমশীখালী ছিদ্দিক হাজীর পাড়ার মোহাম্মদ হোছনের দেড় বছরের পুত্র মাসুদ পাশের পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
অপর দিকে গত বুধবার বিকালে কক্সবাজার খুরুস্কুল এলাকার মোহাম্মদ আনছার আলী কুতুবদিয়া আলী আকবর ডেইল হকদার পাড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এলে তার আড়াই বছরের শিশু কন্যা পুকুরে ডুবে মৃতবরণ করেছে বলে হাসপাতাল সূত্র জানা গেছে।
