parbattanews

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে রিহামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দক্ষিণ ধূরুং অলী পাড়া গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুর একটার দিকে ওই গ্রামের কাইছারের শিশু কন্যা বাড়ির পাশে মায়র সাথে পুকুর পাড়ে যায়। মা পুকুর থেকে চলে আসার পর সে পুকুরে তলীয়ে যায়।

পরে ভাসমান অবস্থায় দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।

Exit mobile version