parbattanews

কুতুবদিয়ায় পুকুরে ডুবে সাবেক ব্যাংক কর্মকতার মৃত্যু

সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মুজিবুল হকের মরদেহ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঐ গ্রামের সোনালী ব্যাংক, কুতুবদিয়া শাখার অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার মো. মুজিবুল হক (৬২) বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এ সময় তিনি এক পর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার মো.জায়নুল আবেদীন তাকে মৃত বলে জানান।

Exit mobile version