parbattanews

কুতুবদিয়ায় পোনা শিকার করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

পানিতে ডুবে

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় মাছের পোনা ধরতে গিয়ে পানিতে তলীয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পশ্চিম সৈকত এলাকায় সাগরে পোনা মাছ শিকার অবস্থায় তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। খোঁজ নিয়ে জানা যায়, কৈয়ারবিল ইউনিয়নের মৌলভী পাড়ার বাসিন্দা রহমত উল্লাহ (৩২) সোমবার সকালে বাড়ির পশ্চিম পার্শ্বে সমুদ্র তীরে নেটজাল নিয়ে পোনা শিকার করতে যায়। কিন্তু সকাল ১১টার দিকে রহমত হঠাৎ সাগরে তলীয়ে যায়।

পরে তাকে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. জায়নুল আবেদীন তাকে মৃত বলে জানান।

রহমত উল্লাহ কৈয়ারবিল মৌলভী পাড়ার দুদু মিয়ার ছেলে। সে মৃগী রোগী ছিল বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

Exit mobile version